ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেভাবে সহজেই দেখবেন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫১, ৯ মে ২০২৩
যেভাবে সহজেই দেখবেন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ
ফাইল ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিতব্য সিরিজটি টিভি চ্যানেলে দেখতে পারবেন না দেশের ক্রিকেটভক্তরা।

টিভিতে না পারলেও মোবাইল ফোন বা পিসিতে ঠিকই অনলাইনে টাইগারদের খেলা উপভোগ করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা। অনলাইনে বিনামূল্যে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি তাদের নিজস্ব অনলাইন চ্যানেলে খেলা দেখার ব্যবস্থা রেখেছে। আইসিসি টিভির সূচিতে আসন্ন সিরিজের তিনটি ম্যাচই সম্প্রচার তালিকায় রাখা হয়েছে। সবগুলো ম্যাচই বিনামূল্যে দেখানোর কথাও উল্লেখ করা রয়েছে আইসিসি টিভির ওয়েবসাইটে। 

Advertisement

আইসিসি টিভিতে খেলা দেখতে হলে সাইটে প্রবেশ করে আগে একটি ফ্যান একাউন্ট তৈরি করতে হবে। সুর্দিনিষ্ট তথ্য দিয়ে এই একাউন্ট করা যাবে বিনামূল্যে। উল্লেখ্য যে, ৯, ১২ ও ১৪ তিনটি ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৪৫ মিনিটে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!