জুজুৎসু মূলত মার্শাল আর্টের জাপানি একটি সংস্করণ। এই খেলায় কোনো প্রকার অস্ত্র ব্যবহার না করে বা ছোট অস্ত্র ব্যবহার করে অস্ত্রধারী বা ঢাল ব্যবহারকারীর বিপক্ষকে লড়াই করতে হয়। টুর্নামেন্টে প্রথমবারেই অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন জাকারবার্গ।
জয়ের স্মরণীয় মুহূর্তের ছবির অ্যালবাম নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন জাকারবার্গ। সেখানে তিনি লেখেন, আমার প্রথম জিউ জিতসু টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি এবং গেরিলা জিউ জিতসু দলের হয়ে কিছু পদক জিতেছি। পোস্টে তার তিনজন প্রশিক্ষককে ধন্যবাদও জানান জাকারবার্গ।
.png)