বৃহস্পতিবার আইপিএলের ৪৭তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে কলকাতা। এই ম্যাচে ২ বলে ১ রান করেন সুনীল নারিন।
তবে শুধু এ ম্যাচেই নয়, সবশেষ আট ইনিংসের কোনটিতেই দুই অংকের কোটা ছুঁতে পারেননি ক্যারিবীয় অলরাউন্ডার নারিন।
.png)
৭*, ০*, ০, ০, ২*, ৪, ০, ১! এইগুলো কোনো সমান্তর ধারা নয়। এগুলো কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার নারিনের শেষ আট ইনিংসের রান।
এছাড়া ৯ ম্যাচে বোলিং করে ৭ উইকেট নিয়েছেন নারিন। পারফরম্যান্সের নিরিখে মোটেই ছাপ ফেলতে না পারা এই ক্যারিবীয়ানের ৮ দশমিক ৮১ ইকোনমি রেটে বোলিং গড় ৪০ দশমিক ২৮।
চারদিক থেকে এতো এতো দুয়োধ্বনি এলেও এখনো নারিনকে একাদশ থেকে বাদ দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্তই নিচ্ছে না কলকাতা। তবে আরেক ক্যারিবীয়ান আন্দ্রে রাসেল রানে ফিরলেও নিজের সেরা ফর্মে নেই তিনিও। এই কারণে বারবার ভুগতে হচ্ছে দলটিকে।