এপ্রিল মাসের ফেসবুক অ্যাঙ্গেজমেন্টে খেলাধুলাভিত্তিক পেজগুলোর মধ্যে সেরা তিনে জায়গা করে নিয়েছে তারা। বৃহস্পতিবার (৪ মে) নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানিয়েছে কলকাতা। গেল মাসে দলটির সর্বমোট অ্যাঙ্গেজমেন্ট ১৯.৪ মিলিয়ন। এ তালিকায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি পেছনে ফেলেছে লা লিগার ক্লাব বার্সেলোনা (১৭.২ মিলিয়ন) ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে (১৫.৯ মিলিয়ন)। এ দুটি ক্লাব যথাক্রমে রয়েছে তালিকায় চার ও পাঁচে।
এছাড়া গেল মাসে ফেসবুক অ্যাঙ্গেজমেন্টে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ক্লাবটির গেল মাসে অ্যাঙ্গেজমেন্ট ২৫.৯ মিলিয়ন। এছাড়া দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি (২২ মিলিয়ন)।
.png)
এমন পরিসংখ্যানটি করেছে ডেপোর্টেজ ও ফিনাঞ্জাস। যেটি তাদের ফেসবুক পোস্টে দলটি উল্লেখ করে।