ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সালাহর গোলে কষ্টার্জিত জয় লিভারপুলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৩, ৪ মে ২০২৩
সালাহর গোলে কষ্টার্জিত জয় লিভারপুলের
মোহাম্মদ সালাহ। ছবি- সংগৃহীত

বর্তমানে পয়েন্ট টেবিলে যে অবস্থান তাতে আগামী চ্যাম্পিয়ন্স লিগ অনেকটাই হাতের নাগালের বাইরে লিভারপুলের। শ্রেষ্ঠত্বের আসরে লড়তে বাকি চার ম্যাচে অসাধ্য সাধন করতে হবে ক্লপের শিষ্যদের। এজন্য লিগের পরের ম্যাচগুলো ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসেলকে হারতে হবে! এমনটা হলেই কেবল অল রেডসরা চ্যাম্পিয়ন্স লিগে যেতে পারবে, অন্যথায় অসম্ভব।

বৃহস্পতিবার অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে মাঠে নেমেছিল লিভারপুল। এ ম্যাচে মোহাম্মদ সালাহর একমাত্র গোলে কষ্টার্জিত জয় পেয়েছে অল রেডসরা। ৯০ মিনিট শেষে ফুলহামের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এদিন ম্যাচের শুরু থেকেই লিভারপুলের চোখে চোখ রেখে লড়াই করেছে ফুলহাম। তবে শুরুর দিকের ভুলের মাশুল দিতে হয়েছে ম্যাচ হেরে। পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলে ফুলহামকে হারিয়েছে লিভারপুল। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার আশা জিইয়ে রাখল সালাহ-ডিয়াজরা।

Advertisement

ম্যাচের ৩৮তম মিনিটে ইসা দিওপ নিজেদের বক্সে ফাউল করে বসেন লিভারপুল স্ট্রাইকার দারউইন নুনিয়েজকে। এতে পেনাল্টি পায় লিভারপুল। স্পটকিক থেকে লিগে এ মৌসুমে নিজের ১৮তম গোলটি তুলে নেন সালাহ। ঘরের মাঠে এ নিয়ে টানা ৮ ম্যাচে গোল করলেন মিসরীয় তারকা। 

তবে ফুলহামও গোলের সুযোগ পেয়েছিল। ৭৭তম মিনিটে কার্লোস ভিনিসিয়ুসের শট এক হাতে অবিশ্বাস্য দক্ষতায় সেভ করেন লিভারপুল গোলকিপার আলিসন বেকার।

এ জয়ে ৩৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে লিভাপরপুল। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চারে ম্যানচেস্টার ইউনাইটেড। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!