ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এতদিন এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল লিভারপুলের মোহাম্মদ সালাহর। তবে সেটি ভেঙে নতুন রেকর্ড করলেন হালান্ড।
বুধবার আর্সেনালের বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্তে করা গোলটির মাধ্যেমে রেকর্ডের চূড়ায় পৌঁছে যান হালান্ড। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে এটি তার ৩৩তম গোল।
২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে ৩৮ ম্যাচে ৩২ গোল করেছিলেন মোহাম্মদ সালাহ। সেই রেকর্ড টিকলো মাত্র ৫ বছর।
.png)
চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলে ৩৩ গোল করেছেন হালান্ড। তার হাতে আছে আরো ৭ টি ম্যাচ। ৩৩ গোল যে বেড়ে কতদূর যাবে সেটি এখনই বলা মুশকিল।
সবমিলিয়ে এই মৌসুমে হালান্ডের গোলসংখ্যা দাঁড়াল ৪৯ টিতে। মাত্র ২২ বছর বয়সেই এক মৌসুমে গোলের অর্ধশতকের হাতছানি ডাকছে তাকে। যে কীর্তি নেই মেসি-রোনালদোরও।