ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অভিষেকেই যে রেকর্ড গড়লেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪, ৩০ এপ্রিল ২০২৩
অভিষেকেই যে রেকর্ড গড়লেন ইয়ামাল
লামিনে ইয়ামাল। ছবি- সংগৃহীত

শনিবার ক্যাম্প ন্যূতে রিয়াল বেতিসের বিপক্ষে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে বল পাঠাতে না পারলেও বেতিসের ডিফেন্ডার রদ্রিগুয়েজের আত্মঘাতী গোলে ৪-০তে জয় পায় কাতালান ক্লাবটি।

বেতিসের বিপক্ষে একচেটিয়া আধিপত্যের ম্যাচে বার্সার জার্সিতে অভিষেক হয় ১৫ বছর বয়সী লামিনে ইয়ামালের। ম্যাচের ৮৩ মিনিটে ক্যাম্প ন্যূতে নেমেই রেকর্ড গড়েছেন এ ফুটবলার।

কাতালান ক্লাবটির জার্সিতে মাত্র ১৫ বছর ২৯০ দিন বয়সে অভিষেক হয়েছে ইয়ামালের। এতে স্প্যানিশ জায়ান্টদের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনিই। 

Advertisement

ইয়ামালের আগের রেকর্ডটি ছিল আরমান্দো মার্তিনেজ সাগির। ১৯২২ সালের ২ এপ্রিল মাত্র ১৫ বছর ৩৩৯ দিন বয়সে রিয়াল গিজনের বিপক্ষে মাঠে নেমে রেকর্ডটি গড়েছিলেন তিনি। 

এদিকে ইয়ামালের রাতে লজ্জার রেকর্ড গড়েছেন বেতিসের এদগার গনঞ্জালেস। আন্তনিও হিদালগো ও লিওনেল স্কালোনির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে লা লিগায় বদলি নেমে দুই হলুদে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। 

ম্যাচের ৩৩ মিনিটে এদগার কপাল পোড়ার সঙ্গে সঙ্গে দলেরও কপাল পুড়েছে। এই ডিফেন্ডার মাঠে থাকা অবস্থায় বেতিস ১ গোল হজম করলেও ম্যাচ শেষে তারা বার্সার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!