ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘মেসির বার্সায় ফেরা বেশ কঠিন’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ২৯ এপ্রিল ২০২৩
‘মেসির বার্সায় ফেরা বেশ কঠিন’
লিওনেল মেসি

আগামী জুনে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিওনেল মেসির। এরই মধ্যে মেসির নতুন ঠিকানা নিয়ে গুঞ্জন রটে গেছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি আর্জেন্টাইন সুপারস্টার।

মেসিকে দলে ভেড়াতে আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামি, সৌদি ক্লাব আল-হিলালের নাম বেশ জোড়ালো হয়ে উঠেছে। কিন্তু মেসি নাকি আবারো পুরাতন ঠিকানা বার্সায় ফিরবেন এমনটা দাবি করছে স্প্যানিশ একাধিক গণমাধ্যম।

এদিকে গুঞ্জনের মাঝেই স্ত্রী-সন্তানদের নিয়ে বার্সেলোনায় গিয়েছিলেন লিও। মূলত এরপর থেকেই আসছে মেসির বার্সায় ফেরার ইঙ্গিত। তবে লা লিগার সভাপতি জ্যাভিয়ার তেবাস মনে করেন, মেসির বার্সায় ফেরার বিষয়টি এখনো জটিল।

Advertisement

আরএমসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে লা লিগা সভাপতি বলেন, ‘মেসির বার্সায় ফেরার ব্যাপারে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলব, ব্যাপারটা বেশ কঠিন। প্রক্রিয়াটা বেশ জটিল। বার্সা মোটেও পিএসজির মতো কোনো ক্লাব নয়, যেখানে অর্থ কোনো সমস্যা নয়। বার্সার খেলোয়াড়দের মোটা অঙ্কের বেতনে খেলানোর সামর্থ্য নেই। বিষয়টি জটিল তাদের জন্য।’

তেবাস আরো বলেন, ‘বার্সেলোনাকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে আগে। মেসিকে জায়গা করে দিতে কিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে। কারণ, সেটি না হলে বেতনসীমা অতিক্রম করে যাবে। খেলোয়াড়দের বেতন কমাতে হবে। এরপর মেসির বেতন নিয়ে ভাবতে হবে। মেসিকে তো আর যেকোনো অঙ্কের বেতন দেওয়া যাবে না। তার চাহিদা অনুযায়ীই দিতে হবে। মেসির চাহিদা নিশ্চয়ই বেশি হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!