লা লিগায় শিরোপা পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ থেকে এখনো ১১ পয়েন্টে এগিয়ে ব্লুগ্রানারা। রিয়াল বেতিসের বিপক্ষে জয় তাদের শিরোপার আরো কাছে নিয়ে যাবে।
শেষ ৬ ম্যাচে মাত্র এক জয় চিন্তার নাম কাতালানদের জন্য। তবে সুখবর, ইনজুরি কাটিয়ে উইঙ্গার ওসমানে দেম্বেলে ও ডিফেন্ডার ক্রিস্টেনসেনের ফেরা। মিডফিল্ডে পেদ্রির সঙ্গে জুটি বাঁধতে প্রস্তুত সার্জিও বুসকেটসও।
.png)
জয়ে ফেরার চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদেরও। জিরোনার কাছে অপ্রত্যাশিত হারের ধকল নিয়ে এবার রেলিগশন চোখ রাঙ্গানো আলমেরিয়ার মুখোমুখি লস ব্লাঙ্কোসরা।
বিশ্রাম কাটিয়ে এ ম্যাচে ফিরছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে ইনজুরিতে ছিটকে গেছেন লুকা মদরিচ। আর স্কোয়াডে থাকলেও নিশ্চিত নয় করিম বেনজেমা ও ইডেন হ্যাজার্ডের একাদশে থাকা।