ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসি-নেইমারকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ এমবাপ্পে (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২, ৭ এপ্রিল ২০২৩
মেসি-নেইমারকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ এমবাপ্পে (ভিডিও)
ছবি: সংগৃহীত

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। এ ক্লাবটিতে সময়ের সেরা তিন তারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের বসবাস। এর ফলে স্বাভাবিকভাবেই ক্লাবটির জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। কিন্তু পিএসজির এক কর্মকাণ্ডে চটেছেন ফ্রান্সের ফরোয়ার্ড এমবাপ্পে।

তবে হঠাৎই পিএসজির প্রতি এমবাপ্পের ক্ষুব্ধ হওয়ার কারণ কি?

সম্প্রতি ক্লাবটিতে আগামী মৌসুমে টিকিট নবায়নের আহ্বান জানিয়ে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে শুধু এমবাপ্পেকেই দেখা গেছে। প্রচারণামূলক ভিডিওতে সুযোগ হয়নি মেসি ও নেইমারের। ক্লাব সতীর্থদের কাছে না পেয়েই অসন্তোষ প্রকাশ করেছেন এ ফরাসি তারকা।

Advertisement

 

 

এমবাপ্পে বলেন, ‘আমি মাত্র ক্লাবের প্রচারণামূলক ভিডিওটি দেখেছি। আমাকে কখনোই এই ভিডিওর মূল বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়নি। আমি এই ভিডিওর সঙ্গে দ্বিমত পোষণ করছি। পিএসজি একটি দারুণ ক্লাব ও ভালো পরিবার। কিন্তু এটা অবশ্যই কিলিয়ান সেইন্ট জার্মেইন না।’

তবে শুধু এমবাপ্পেই নন, ভিডিওটিতে মেসি-নেইমার না থাকায় সবাই এর সমালোচনায় মেতেছে।

অনেক সমর্থক মনে করছেন, আগামী মৌসুমে মেসি-নেইমারের ক্লাব পরিবর্তনের যে গুঞ্জন রয়েছে হয়তো সেটিই সত্যি। আর এ কারণেই পিএসজি তাদের প্রচারণামূলক ভিডিওতে তাদেরকে রাখেনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!