মেসি সম্পর্কে সংবাদ সম্মেলনে গালতিয়ের বলেন, ‘সে খুবই শক্ত মনের মানুষ। মাঠে নিজেকে ঢেলে দেয়। আজকে মেসি চেষ্টা করেছে, কয়েকবার সে পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। মৌসুমের প্রথম ভাগে সে অনেক দিয়েছে, কিন্তু তার কাছ থেকে সবকিছু আশা করা উচিত নয়।’
টানা দুই হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া গালতিয়ের, ‘এই মৌসুমে আট ম্যাচে হেরেছি আমরা, পিএসজির জন্য যা অনেক বেশি। এখন আমি কি পদত্যাগ করবো? না, আমি শেষ পর্যন্ত লড়ে যাব। পরের ম্যাচেই আমাদের জবাব দিতে হবে।’
.png)
তিনি আরো বলেন, ‘অবশ্যই আমাদের চ্যাম্পিয়নের মতো ঘুরে দাঁড়াতে হবে। আশা করি খেলোয়াড়রা শিরোপা জিততে জিততে ক্লান্ত হয়ে পড়েনি। কালকেই ওদের সঙ্গে কথা বলব। আমাদের সবাইকে পরিস্থিতি বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে।’