ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

আইরিশদের ধবল ধোলাই করতে চান সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৬, ২৯ মার্চ ২০২৩
আইরিশদের ধবল ধোলাই করতে চান সাকিব
সাকিব আল হাসান। ছবি- ডেইলি বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-২০ ম্যাচ জিতেই সিরিজ শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সফরকারী আয়ারল্যান্ডকে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে রীতিমতো উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

ঘরের মাঠে টি-২০তে একের পর এক দাপুটে ক্রিকেট খেলে আয়ারল্যান্ডকে নাস্তানাবুদ করেছে বাংলাদেশ। কিন্তু তাতেও তৃপ্ত হচ্ছেন না সাকিব আল হাসান। এখন তার লক্ষ্য আইরিশদের ধবল ধোলাই করা।

বুধবার ম্যাচ শেষে সাকিব বলেন, ‘যদি ভালো দল হতে চান, যখন অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে যাবেন, তারা সব সময়ই ৩–০ করতে চায়, যদি তারা ২–০ করে ফেলে। আমরাও সেটাই করার চেষ্টা করব।’ 

Advertisement

সাগরিকার পাড়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে অনন্য এক রেকর্ড নিজের করে নিয়েছেন সাকিব। আন্তর্জাতিক টি-২০তে উইকেট নেয়ার প্রতিযোগিতায় টিম সাউদি টপকে শীর্ষস্থানে উঠে এসেছেন সাকিব।

আজকের ম্যাচে পাঁচ আইরিশ ব্যাটারকে আউট করে করে টি-২০তে সর্বোচ্চ ১৩৬টি উইকেট শিকারের রেকর্ড গড়েন সাকিব। এছাড়াও এ ফরম্যাটে এবার নিয়ে দুই ম্যাচে ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন তিনি। একই সঙ্গে হয়েছেন ম্যাচসেরাও। 

নিজের কীর্তি নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের প্রতিক্রিয়া হলো পরিমিত, ‘ভালো লাগছে বাংলাদেশি হিসেবে শীর্ষে উঠতে পেরে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!