ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ক্রিকেটপাড়ায় গুঞ্জন

সিরিজের মাঝপথেই আইপিএলে যাচ্ছেন সাকিব!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০২, ২৯ মার্চ ২০২৩
সিরিজের মাঝপথেই আইপিএলে যাচ্ছেন সাকিব!
ছবি: সংগৃহীত

আইপিএল ইস্যুতে ক্রিকেট পাড়ায় চলছে গুঞ্জন। জটিলতা কাটেনি সাকিব-মুস্তাফিজুর আইপিএলে খেলা নিয়ে। এরই মধ্যে গুঞ্জন, আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-২০ নাকি খেলবেন না সাকিব। দ্বিতীয় ম্যাচ শেষেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ডাগআউটে যোগ দেবেন টাইগারদের টি-২০অধিনায়ক। 

তবে এ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি বিসিবির কোনো কর্তা। একাধিক সূত্রের খবর, আগের অবস্থা থেকে নাকি সরে এসেছে বোর্ড। টি-২০ সিরিজ শেষে তিন জনকেই অনাপত্তিপত্র দিতে নাকি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

বাস্তবতা বলে বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তার মধ্যে আইপিএলের আবেদন সবচেয়ে বেশি। আইরিশদের বিপক্ষে হোম অ্যাওয়ে সিরিজ চলাকালীন সাকিব-লিটন- মুস্তাফিজকে আইপিএল খেলতে অনাপত্তিপত্র দেয়া হবে কি না, তাই এখন দেশের ক্রিকেট পাড়ার সবচেয়ে আলোচিত ইস্যু।
 
যদিও বোর্ড সভাপতির অবস্থান স্পষ্ট। যে সুরে সুর মিলিয়েছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেও। তবে সূত্রের খবর বিসিবির প্রভাবশালী একাধিক পরিচালক চাইছেন আয়ারল্যান্ড সিরিজ না, বরং আইপিএল খেলুক টাইগার ক্রিকেটাররা।  কারণ ফরম্যাটে ভিন্ন হলেও চলতি বছর ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতেই। 
 
গুঞ্জন আছে তাদের চাওয়াতেই বোর্ডের অনাপত্তিপত্র ইতোমধ্যে পেয়ে গেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় টি-২০ খেলেই নাকি কেকেআর ডাগআউটে যোগ দেবেন তিনি। তৃতীয় ম্যাচের আগেই মিলবে সেটির সত্যতা। দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!