এবার সেই আলোচনায় যোগ দিলেন সাবেক অস্ট্রেলিয়া তারকা ও দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং।
তার মতে, ইম্প্যাক্ট খেলোয়াড়ের নিয়মের কারণে আইপিএলে গুরুত্ব কমে যাবে অলরাউন্ডারদের।
.png)
এক সংবাদ সম্মেলনে পন্টিং বলেন, অলরাউন্ডারের প্রয়োজন কমিয়ে দিয়েছে এই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম। কারণ, আমাদের এবার আলাদা করে এমন ক্রিকেটার বেছে নিতে হবে না যে ব্যাট ও বল দু’টোই করতে পারে। ব্যাটারের পরিবর্তে ব্যাটারকেই দলে নেওয়া হবে। বোলারের পরিবর্তে বোলার।
দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ বলেছেন, আইপিএলের মাঝে অনেকেই ভুলে যায় আমাদের সমাজে কী চলছে। তরুণ ক্রিকেটারদের জন্য এই মঞ্চ যেন আলাদা একটি বিশ্ব। আমার কাজ শুধুমাত্র ভাল ক্রিকেটার তৈরি করাই নয়। ভাল মানুষও তৈরি করা। সেভাবেই প্রশিক্ষণ দিতে পছন্দ করি।
‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মের কারণে টসের সময় যে কোনো অধিনায়ক তাদের চারজন পরিবর্তিত খেলোয়াড়ের নাম ঘোষণা করবে। সেখান থেকে একজনকে বেছে নেওয়া যাবে ম্যাচ চলাকালীন সময়ে। অনেকটা ‘সুপার-সাব’ নিয়মের মতো। কিন্তু কোনও বিদেশি ক্রিকেটারকে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামাতে হলে মূল দলে তিনজন বিদেশি নিয়ে খেলতে হবে সংশ্লিষ্ট দলকে।