তবে সেরা গোলরক্ষকের শিরোপা ‘গোল্ডেন গ্লাভস’ হাতে নিতে বুনো উল্লাসে মেতে উঠেন মার্টিনেজ। ফাইনালের মঞ্চে পুরস্কার হাতে নিয়েই ‘অশ্লীল’ ভঙ্গিতে উদযাপন করেন তিনি। তার এ উদযাপন নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি।
এবার মার্টিনেজের সেই উদযাপনে অংশ নিলেন তার স্ত্রীসহ অন্যান্য সতীর্থদের বান্ধবীরা। তার তাতেই সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে নেট দুনিয়ায়।
.png)
শুক্রবার (২৪ মার্চ) ভোরে স্তাদি মনুমেন্টাল স্টেডিয়ামে পানামার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এ ম্যাচে ২-০ গোলে জেতে লিওনেল মেসির দল।
জয় শেষে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে জয় উদযাপন করে পুরো আর্জেন্টিনা দল। সেখানে মার্টিনেজ আবারো বিশ্বকাপের সেই উদযাপন ফিরিয়ে আনেন।
তবে এবার শুধু মার্টিনেজ নয়, সেই ‘অশ্লীল’ উদযাপনের সঙ্গী হলেন তার কয়েকজন সতীর্থ ও তাদের বান্ধবীরাও।
প্রীতি ম্যাচের পরের দিন ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন গোলরক্ষক জেরোনিমো রুলির বান্ধবী রোসিয়ো সুয়ারেজ। ছবিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ছবিতে দেখা যায়, মার্টিনেজের স্ত্রী মান্ডিনহা, জেরোনিমো রুলির বান্ধবী রোসিয়ো সুয়ারেস, মার্কোস আকুনার বান্ধবী জুলিয়া সিলভা, জার্মান পেজেয়ার বান্ধবী অগাস্টিনা বাসকেরানো ও গুইদো রদ্রিগেজের বান্ধবী ওয়াদা রামনরা বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে বিতর্কিত সেই উদযাপনে অংশ নিয়েছেন। অবশ্য এ ঘটনায় তাদের ছেড়ে কথা বলেননি নেটনাগরিকরা।
ভাইরাল হওয়া ওই ছবির নিচে জর্জ নামের একজন লিখেছেন, ‘আর্জেন্টিনায় মেসি বাদে কাউকে অতটা ভদ্র মনে হয় না।’ কেভিন নামে অন্য আরেকজন লেখেন, ‘এটি ভিন্ন অর্থ বহন করে। আমি সে সম্পর্কে আর না বলি।’
এদিকে সমর্থকদের অনেকেই ফুটবলার-সঙ্গিনীদের এই আচরণকে ‘রুচিহীন’ বলে আখ্যা দিয়েছেন। আবার অনেকে বলেছেন, ‘খুব ভালো। আমি এই উদ্যাপনকে ভালোবাসি।’