বিশ্বকাপ মিশনের তিন মাস পর ঘরের মাঠে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। শুক্রবার বুয়েনস আইরেস স্তাদি মনুমেন্টালে পানামার বিপক্ষে মাঠে নামে তারা। এ ম্যাচে দক্ষিণ আমেরিকা দেশ পানামাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে আরেকটি বিশ্বকাপ জিততে এমন দীর্ঘ অপেক্ষা করতে হবে না বলে মনে করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
.png)

ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘যে ভালোবাসা আপনারা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই। শুধু বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেই নয়, কোপা আমেরিকার জন্যও। সবকিছুই আমরা বিলিয়ে দিয়ে শিরোপা নিয়ে এসেছি। ব্যক্তিগতভাবে এই মুহূর্তটার স্বপ্ন আমি সব সময় দেখে এসেছি।’
আরেকটি বিশ্ব জিততে বেশি সময় লাগবে না জানিয়ে তিনি বলেন, এই ট্রফিটা জিততে অনেক দীর্ঘ সময় লেগেছে। আমরা জানি না পরেরটা কবে জিতব। আশা করি অনেক বছর লাগবে না।
মেসি আরো বলেন, ‘এটা বোঝা গেছে যে, বিশ্বকাপ জেতাটা খুবই কঠিন। অনেক কিছুর ওপর নির্ভর করে। শুধু একটি ভালো দল থাকলেই হয় না, আরও অনেক কিছু পক্ষে থাকতে হয়। এখন সময় তিন তারকা উপভোগের।’