ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘মেসি অবসর নিলেও আমরা তাকে আবার ফিরিয়ে আনবো’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৪, ২২ মার্চ ২০২৩
‘মেসি অবসর নিলেও আমরা তাকে আবার ফিরিয়ে আনবো’
লিওলেন মেসি

বিশ্বকাপ জয়ের মাস তিনেক পর তিন তারকা খচিত জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা। আগামী শুক্রবার (২৪ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৬টায় উত্তর আমেরিকার দেশ পানামার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা। তার আগে সংবাদ সম্মেলনে প্রত্যাশিতভাবেই ওঠে এসেছিল মেসির অবসর প্রসঙ্গ।

কাতারে শিরোপা জেতার পর ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় লিওনেল স্ক্যালোনি বলেছিলেন, ‘আমাদের ১০ নম্বর জার্সিটা রেখে দেওয়া উচিত। পরবর্তী বিশ্বকাপেও সে (মেসি) খেলতে চায় কি না, সেটার জন্য অপেক্ষা করা উচিত।’

তবে এবার বেশ জোরালোভাবেই আলবিসেলেস্তে কোচ বললেন, সে অবসর নিতে চাইলেও আমরা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবো। পিএসজি তারকার খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ স্ক্যালোনি। তার প্রত্যাশা, এখনই অবসরে যাচ্ছেন না মেসি। আর যদি এমন কোনো সিদ্ধান্ত নেনও, ফিরিয়ে আনবেন ৩৫ বর্ষী মেসিকে। 

Advertisement

এ বিষয়ে স্কালোনি বলেন, ‘লিও খেলা চালিয়ে যাওয়ার জন্য এখনো দারুণভাবে ফিট আছেন। জাতীয় দলের হয়ে সে নিয়মিত খেলবে। একসঙ্গে আমরা খেলা চালিয়ে যেতে চাই। যদি তিনি সিদ্ধান্ত পরিবর্তন করতে চান, আমি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব।’

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর যে কোনো দলেরই আত্মবিশ্বাসের পারদ থাকে তুঙ্গে। অবশ্য নিজের খেলোয়াড়দের মধ্যে এমন কিছু দেখতে চান না আর্জেন্টিনা কোচ। পানামার বিপক্ষে আসছে ম্যাচে খেলোয়াড়দের একই লড়াকু মানসিকতা বজায় রাখার বার্তা দিয়েছেন তিনি।

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচ বলে সবার মাঝে রয়েছে তুমুল আগ্রহ। খেলোয়াড়রাও ব্যতিক্রম নন। মাঠে ও মাঠের বাইরে উষ্ণ অভ্যর্থনায় আলাদা একটা রোমাঞ্চও তাদের কাজ করারই কথা। স্কালোনি অবশ্য এই ব্যাপারে বেশ সতর্ক। ধারাবাহিকতা রক্ষাই প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!