ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিদের নামে মাকড়সার নামকরণ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৪, ২১ মার্চ ২০২৩
মেসিদের নামে মাকড়সার নামকরণ 
ছবি: সংগৃহীত

৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর তাদের নামে মাকড়সার একটি নতুন প্রজাতির নামকরণ করেছে দেশটির মাকড়সা গবেষণা ইনস্টিটিউট আর্জেন্টাইন সালটিসিডে ইনভেস্টিগেটিভ গ্রুপ (গিসা)। নতুন এই প্রজাতির মাকড়সার নাম ‘আকেলা স্কালোনেতা’।  

আর্জেন্টিনাইন ভক্তরা মেসিদের ‘আকেলা স্কালোনেতা’ নামে ডাকে। তাই মেসিদের ওই নামে মাকড়সার নামকরণ করেছে গিসা। সংস্থাটি জানায়, দেশের বিভিন্ন জায়গায় মাকড়সার সাতটি নতুন প্রজাতির খোঁজ পেয়েছে তারা। উরুতাউ ন্যাচারাল রিজ়ার্ভে এই প্রজাতির খোঁজ মিলেছে।

Advertisement

কিন্তু কেন এই নামে নতুন প্রজাতির মাকড়সার নাম দেওয়া হয়েছে? জানতে চাইলে জুলিয়ান বাইগোরিয়া নামের এক বিজ্ঞানী বলেন, ‘মাকড়সার কোনো বৈশিষ্ট্য দেখে এই নাম দেওয়া হয়নি। আসলে যে সপ্তাহে এই নতুন মাকড়সার খোঁজ পাওয়া গিয়েছিল, সেই সপ্তাহেই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। তাই তাদের মাথায় অন্য কোনো নাম আসেনি।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!