মেসিকে দলে ভেড়ানোর চেষ্টায় পিছিয়ে নেই আমেরিকান মেজর সকার (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামি। যেকোনো মূল্যে আর্জেন্টিনার সুপারস্টারকে পেতে চায় তারা।
যদি মেসিকে পিএসজি থেকে আমেরিকায় নিতে ক্ষতিপূরণের প্রয়োজন হয়, মিয়ামি সেটিও দিতে রাজি। এমনকি এক্ষেত্রে মেসি ও তার পরিবারের চাহিদাকেই অগ্রাধিকার দেওয়া হবে। মিয়ামি হয়তো মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে। সে লক্ষ্যেই তারা সবরকম পরিকল্পনা সাজাচ্ছে।
.png)
এদিকে গুঞ্জন রয়েছে, চলতি মৌসুমেই সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির সঙ্গে পিএসজির সম্পর্কের ইতি ঘটতে পারে। মেসিও নাকি পিএসজি ছাড়তে চান এমনটা শোনা যাচ্ছিল। এর আগে তিনি পিএসজির ভবিষ্যৎ পরিকল্পনা পছন্দ হয়নি দাবি করে পিএসজি ছাড়তে পারেন বলে খবর বের হয়েছিল।
তবে মেসির সাম্প্রতিক সময়কার কথাবার্তায় মনে হচ্ছে তিনি আরো একটি মৌসুম ফরাসি ক্লাবটিতে কাটাতে চান। এজন্য প্রয়োজনে তিনি ক্লাব কর্তৃপক্ষকে কিছু শর্ত জুড়ে দিতে পারেন।
এদিকে মেসি নাসের আল খেলাইফির ক্লাব ছেড়ে যাবেন- এই প্রত্যাশায় দিন গুণছেন মিয়ামি কর্মকর্তারা। তবে মিয়ামিতে মেসির যোগ দেওয়ার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতাকে। তা সত্ত্বেও ক্লাবটিতে যোগ দিতে মেসির ইচ্ছা থাকলে মিয়ামি অর্থনৈতিক বাধাও মোকাবিলা করতে চায়। তবে তাদের লক্ষ্য ২০২৬ বিশ্বকাপের আগেই মেসিকে দলে ভেড়ানো।