নেইমার যে বুট পড়ে মাঠে নামেন, সেখান থেকে তার আয় হয় প্রায় ৩০০ কোটি টাকা। জার্মান প্রতিষ্ঠান ‘পুমা’র কাছ থেকে ২ কোটি ৫৯ লাখ ডলার বা ২৯০ কোটি টাকা নেন তিনি।
এর আগে ২০২০ সালে বিশ্বের শীর্ষ ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে নেইমারের ১৫ বছরের চুক্তি শেষ হয়। এরপর তিনি চুক্তি করেন জার্মান প্রতিষ্ঠান পুমার সঙ্গে। যা ক্রীড়া ইতিহাসে পৃষ্ঠপোষক কোম্পানির সঙ্গে সবচেয়ে বড় ব্যক্তিগত চুক্তি।
.png)
চুক্তিপত্রে আরো বেশি আয়ের সুযোগ আছে নেইমারের। চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে বছরে ৩৭ কোটি ৮৭ লাখ টাকা বোনাস পাবেন তিনি। বুটের এই চুক্তিতে নেইমারের ধারেকাছে কেউ নেই।
পিএসজি সতীর্থ লিওনেল মেসি বুটের চুক্তি থেকে বছরে পান ২ কোটি ৩ লাখ ইউরো বা ২২৬ কোটি টাকা। যা নেইমারের চেয়ে ৬৪ কোটি টাকা কম। তার সঙ্গে জার্মানির আরেক ক্রীড়াপ্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস আজীবন চুক্তিবদ্ধ হয়ে আছে।
এ তালিকার তিনে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নাইকির বুট পরে খেলতে নেমে বছরে ১ কোটি ৬৯ লাখ ইউরো বা ১৮৯ কোটি টাকা পান তিনি, যা নেইমারের চেয়ে ১০১ কোটি টাকা কম।