ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কখন দেখা যাবে মেসিদের খেলা, প্রতিপক্ষ কারা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৯, ২৩ মার্চ ২০২৩
কখন দেখা যাবে মেসিদের খেলা, প্রতিপক্ষ কারা?
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল

গত বছরের ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর তিন মাস কেটে গেলেও জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি মেসি-ডি মারিয়ারা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আলবিসেলেস্তাদের।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্টালে দক্ষিণ আমেরিকার দেশ পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ প্রীতি ম্যাচটি খেলতে এরই মধ্যে দেশে পৌঁছেছেন বিশ্বজয়ী ফুটবলাররা।

তবে এ ম্যাচে দেখা যাবে না পাপু গোমেজ। তার ক্লাব সেভিয়া পাপু গোমেজকে ছাড়ছে না। মূলত ইনজুরিতে রয়েছেন তিনি এবং স্পেনেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এ ফুটবলার।

Advertisement

আর্জেন্টিনার স্কোয়াড-

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গনজালো মনটিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেল্লা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ,মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েথ ও লাউতারো ব্লাঙ্কো।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল,লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এঞ্জো ফার্নান্দেজ, এজেকুয়েল প্যালাসিও, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো প্যারোন, ফাকুন্দো বুনানোত্তে, জিওভানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন কার্বোনি।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লওতারো মার্টিনেজ,  জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, অ্যাঞ্জেল কোরেয়া, আলেসান্দ্রো গার্নাচো ও নিকোলাস গঞ্জালেস।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!