এ কারণে মেসিকে বিশেষ সম্মানে সম্মানিত করলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তার নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে সংস্থাটি।
শনিবার (২৫ মার্চ) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান ক্লদিও তাপিয়া।
.png)
Vivimos una jornada histórica en nuestra Casa de Ezeiza, que desde hoy, pasará a llamarse Lionel Andrés Messi, en homenaje al mejor jugador del mundo.
— Chiqui Tapia (@tapiachiqui) March 25, 2023
Quiero agradecer a todos los dirigentes, jugadores, jugadoras y empleados de @afa por haber estado junto a nosotros, una vez más pic.twitter.com/zuSek1Fb6F
এএফএ এর প্রধান নতুন ফলকের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘কাসা দে আজেইজায় আমরা একটা ঐতিহাসিক সময় পার করেছি, আজ থেকে বিশ্বের সেরা ফুটবলারের সম্মানে যার নাম হবে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প।’
নিজ দেশের সর্বোচ্চ ফুটবল সংস্থার থেকে এমন উপহার পেয়ে নিজের উচ্ছ্বাস লুকাননি মেসি।
অনুশীলন ক্লাবের সামনে দাঁড়িয়ে ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন,‘এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর একটি। এটা অনেক সম্মানের, অনেক ধন্যবাদ।’