ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে দেরিতে ফেসবুকে পোস্ট করলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪০, ২৪ মার্চ ২০২৩
যে কারণে দেরিতে ফেসবুকে পোস্ট করলেন মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জেতার তিন মাস পর ঘরের মাঠে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। শুক্রবার (২৩ মার্চ) বুয়েনস আইরেস স্তাদি মনুমেন্টালে পানামাকে ২-০ গোলে হারিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচ জেতার পর নিজের অনুভূতির কথা ফেসবুক পোস্টে লিখেছেন লিওনেল মেসি।

শুক্রবার (২৪মার্চ) ম্যাচ জেতার কয়েক ঘন্টার পর হঠাৎ ফেসবুকে পোস্ট করলেন আর্জেন্টাইন এই সুপারস্টার। সেখানে তিনি লিখেন, ‘অনেকবার আমি কল্পনা করেছি যে, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আমার দেশে ফিরে আসাটা কেমন হতে পারে? কিন্তু এখন আমি কী অনুভব করছি,  তা বোঝানোর জন্য আমার কাছে কোন শব্দ নেই। তাদের ভালবাসার জন্য আমি সমস্ত মানুষের কাছে অনেক কৃতজ্ঞ...।’

প্রীতি ম্যাচে মেসি দুইবার ফ্রি কিক নিয়েছিলেন। দুইবার ব্যর্থ হলেও ৮৯ মিনিটে সফল হন। এতে ৮০০তম গোলের রেকর্ড গড়েছেন মেসি। আর তাতে আর্জেন্টিনা জিতেছে ২-০ গোলের ব্যবধানে। বিশ্বকাপ জয়ের পর মেসিদের এ জয় ঘরে মাটিতে বসে দেখেল আর্জেন্টাইন অনেক দর্শক।

Advertisement

এ প্রসঙ্গে বলেন, ‘এগুলো খুবই, খুবই বিশেষ দিন এবং আমি শুধু আপনাদের বলতে পারি যে, আর্জেন্টিনার সমস্ত লোক ম্যাচটি উপভোগ করেছে।  উদযাপন করেছে। যা দেখে আমি অত্যন্ত আনন্দিত। প্রত্যেকের জন্য আরেকটি সাফল্য ছিল এটি ধন্যবাদ!!।’


 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!