ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আজ মাঠে নামছে আর্জেন্টিনা, সম্ভাব্য একাদশ যেমন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৪, ২৩ মার্চ ২০২৩
আজ মাঠে নামছে আর্জেন্টিনা, সম্ভাব্য একাদশ যেমন
ছবি: ডেইলি বাংলাদেশ

২০২২ সালের ১৮ ডিসেম্বর আরব রজনীতে ইতিহাস গড়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছিল আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর দীর্ঘ ৩৬ বছর বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পায়নি তারা। তবে গত বছর কাতারে সেই আক্ষেপ ঘুচে আলবিসেলেস্তাদের। 

বিশ্বমঞ্চের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এরপর তিন মাস পেরিয়ে গেলেও মাঠে নামেননি মেসি-ডি মারিয়ারা। অবশেষে মাঠে নামছে স্কালোনির শিষ্যরা।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় বুয়েনস আইরেস স্তাদি মনুমেন্টালে পানামার মুখোমুখি হবে মেসির দল। এরই মধ্যে দেশে পৌঁছেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা।

আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করেছে মেসিরা। যেখানে তাদের বেশ সতেজ ও ফুরফুরে মেজাজে দেখা যায়। পিএসজিতে অফফর্মে ভোগা মেসি দেশের হয়ে নতুন মাইলফলক স্পর্শ করার অপেক্ষায়।

এদিকে সব ধরনের ফুটবলে এখন পর্যন্ত ৭৯৯ গোল করেছেন লিওনেল মেসি। আর এক গোল করলেই ৮০০ গোলের ক্লাবে প্রবেশ করবেন তিনি।

পানামার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওটামেন্ডি,  লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনেল মেসি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!