এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে এক উইকেটে ৪২ রান।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে নামেন লিটন দাস।
.png)
ম্যাচের শুরুতে টাইগারদের চেপে ধরে আইরিশ পেসাররা। প্রথম সাত ওভারে মাত্র ১৮ রান যোগ করেন তামিম ও লিটন দাস। তবে অষ্টম ওভারে গ্রাহাম হিউমের উপর চড়াও হন লিটন। একটি করে চার ও ছয়ের মারে সেই ওভারে আসে ১২ রান।
প্রথম পাওয়ার প্লে মোটামুটি নির্বিঘ্নেই কাটিয়ে দিচ্ছিলেন দুই টাইগার ওপেনার। তবে শেষ বলে বাধে বিপত্তি। রান আউট হয়ে সাজঘরে ফেরেন ২৩ রান করা তামিম।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, হ্যারি টেক্টর, মার্ক আদাইর, লরকান টাকার, ম্যাথিউ হ্যাম্ফেয়ার্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ড্রু ম্যাকব্রিন।