বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডকে ১২ রানে হারায় পেশোয়ার জালমি। আর ওই ম্যাচেই টি-২০তে নতুন এক রেকর্ড গড়েছেন বাবর।
এদিন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেশোয়ার জালমিকে জয় এনে দিতে ৩৯ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাবর। ব্যাট হাতে ১০ চারে ১৬৪ স্ট্রাইকরেটে করা এ ঝড়ো ইনিংসেরর মাধ্যমে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ৯ হাজার রান পূর্ণ করেন তিনি।
.png)
টি-২০তে ৯ হাজার রান পূর্ণ করতে এ পাকিস্তানি ব্যাটার খেলেছেন ২৪৫ ইনিংস। বাবরের আগে দ্রুততর সময়ে টি-২০তে ৯ হাজার রান পূর্ণ করার রেকর্ড ছিল ক্রিস গেইলের। ২৪৯ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন গেইল।
এদিকে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে তিনি খেলেন ২৭১ ইনিংস।
এছাড়াও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ টি-২০তে ৯ হাজার রান পূর্ণ করতে খেলেছেন যথাক্রমে ২৭৩ এবং ২৮১ ইনিংস।