ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভয়াবহ সংঘর্ষে মাঠের বাইরে নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
ভয়াবহ সংঘর্ষে মাঠের বাইরে নেইমার
ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার আবারও ইনজুরিতে পড়েছেন। রোববার লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে মাঠে নেমে ভয়াবহ চোটে পড়েন প্যারিস সেইন্ট জার্মেইয়ের এই স্ট্রাইকার।

গত মৌসুমের বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে। চলতি মৌসুমে পূর্ণোদ্যমে মাঠে ফিরে রয়েছেন ছন্দে। লিলির বিপক্ষে ম্যাচে চলমান ম্যাচেও করেছেন অনবদ্য এক গোল।  তবে এ ম্যাচেই ঘটে গেছে এক দুর্ঘটনা। 

৬ মিনিটের মতো খেলা হয় ম্যাচে দ্বিতীয়ার্ধে। লিলির ফুটবলারের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয় নেইমারের। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও খেলার মতো অবস্থায় আর ছিলেন না ব্রাজিলিয়ান তারকা। তখনই মাঠ থেকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেয়া হয় নেইমারকে। ধারণা করা যাচ্ছে, কয়েক ম্যাচের জন্য ছিটকে যেতে পারেন তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: নেইমার
লিংক সফলভাবে কপি হয়েছে!