তারই মাঝে ইনজুরিতে পড়েছেন পিএসজির অন্যতম তারকা নেইমার। পেশিতে চোট পেয়েছেন তিনি। তাই লিগ ওয়ানে মঁপেলিয়ের বিপক্ষে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ছাড়াই মাঠে নামবে মেসি-এমবাপ্পেরা।
বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় মঁপেলিয়ের মাঠ স্তাদে লা মসন স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। শীর্ষস্থান ধরে রাখতে হলে জয়ের বিকল্প নেই পিএসজির কাছে। তাদের থেকে মাত্র ৩ পয়েন্ট কম নিয়ে কাঁধে নিঃশ্বাস ফেলছে আরেক ফরাসি ক্লাব লেঁস। জয়ের জন্য তাই মুখিয়ে থাকবে মেসি-এমবাপ্পেরা।
.png)
নেইমারের ইনজুরি এতটা গুরুতর নয়। কিন্তু নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না পিএসজি। মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচের জন্য নেইমারকে দলে রাখা হয়নি বলে জানিয়েছে ক্লাবটি। নেইমারের পেশিতে কিছু সমস্যা দেখা গেছে বলেও নিশ্চিত করেছে ক্লাব।
সেই সমস্যার জন্য কয়েকদিন চিকিৎসকের অধীনে থাকবেন তিনি। তবে চোট খুব একটা গুরুতর নয়। তবে আগামী শনিবারের ম্যাচেই ব্রাজিলীয় তারকাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে পিএসজির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পেশির চোটের কারণে মঁপেলিয়ের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। দলের অনুশীলনেও ছিলেন না তিনি।
নেইমারের ইনজুরি নিয়ে পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ের জানিয়েছেন, ‘নেইমারকে না পাওয়া আমাদের জন্য দুঃখজনক। আক্রমণভাগে মেসি-নেইমার-এমবাপ্পে ছাড়া অপূর্ণ মনে হয়। চোটের কারণে নেইমারকে ছাড়াই আমাদের পরিকল্পনা সাজাতে হচ্ছে।’