ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

মেসির বদলে যাওয়ার ‘গোপন রহস্য’ ফাঁস করলেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৫:৫৩, ৫ ডিসেম্বর ২০২২
মেসির বদলে যাওয়ার ‘গোপন রহস্য’ ফাঁস করলেন আগুয়েরো
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ক্যারিয়ারে প্রায় সবকিছু জিতলেও একটা বিশ্বকাপের আক্ষেপ রয়েই গেছে। এখন পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলে ফেললেও সোনার ট্রফিতে চুমো দেবার সৌভাগ্য হয়নি তার। তবে কাতারে সবরকম প্রস্তুতি নিয়েই এসেছেন মেসি।

এবার বিশ্বকাপ জয়ের জন্য মেসি সম্ভাব্য সবকিছুই করবেন বলে বিশ্বাস করেন তার জাতীয় দলের সাবেক সতীর্থ আগুয়েরো। আর এজন্য নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন মেসি। কেন বদলে ফেলেছেন সেই রহস্যও ফাঁস করলেন আগুয়েরো। 

টানা ৩৬ ম্যাচ অপরাজেয় থেকে কাতারে পা রাখে আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে খাদের কিনারায় চলে যায়। পরে ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচে মেক্সিকো ও পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় পা রাখে মেসির দল।

এরপর শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় লাতিন আমেরিকার দলটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের প্রথম গোলটি করেন। তাতে ছাড়িয়ে যান ৮ গোল করা কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে। 

এবার নিজেকে আরো ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি দলকেও এগিয়ে নিয়ে যাওয়ার পালা। মেসির এমন বদলে যাওয়ার পেছনে কোপা আমেরিকার শিরোপা জয় কাজ করেছে বলে মনে করেন আগুয়েরো। তিনি বলেন, ‘ওই একটি শিরোপা অনেকটাই ভারমুক্ত করে দিয়েছে মেসিকে, জাতীয় দলে খেলাটাও অনেক বেশি উপভোগ করছেন তিনি।’

আগুয়েরো আরো বলেন, কোপা আমেরিকার পর সে আবার জাতীয় দলে খেলা উপভোগ করছে, যেমনটা আমরা অনূর্ধ্ব-২০ দলে ছিলাম। সে সমালোচনাকে সঙ্গী করে এগিয়ে গেছে, ফাইনালহেরেছে। কোপা আমেরিকা জয় ছিল তার জন্য মুক্তির আনন্দ।'

২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পর ২০১৫ ও ২০১৬ সালে পরপর দুই বছর কোপা আমেরিকার ফাইনালেও হারের বিষাদ সঙ্গী হয়েছিল মেসির। তাতে কষ্ট পেয়ে জাতীয় দলকে বিদায়ও বলে দিয়েছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!