[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২
ব্রাজিলের বিপক্ষে খেলতে আসার পথে দুর্ঘটনায় পড়েছিল সুইজারল্যান্ডের টিম বাস
ছবি: সংগৃহীত
চলমান কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমার্ধ শেষে ম্যাচের ফল গোলশূন্য ড্র।
হাইভোল্টেজ ম্যাচটিতে নামার আগে সুইজারল্যান্ড ফুটবল দলের টিম বাস দুর্ঘটনায় পড়েছে। সুইসদের নিরাপত্তা প্রদানে ব্যবহৃত পুলিশের গাড়ির সঙ্গে তাদের টিম বাসের খুব ছোট একটা ধাক্কা লাগে।
তবে ভালো খবর হলো, বাসটির গতি খুব কম থাকায় কোন খেলোয়াড় বা স্টাফ ইনজুরিতে পড়েননি। পুলিশের গাড়িতে থাকা কেউ আহত হননি বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি এক্সপ্রেস ও ডেইলি স্টার।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!