ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

এর আগে ফুটবলে জার্মানির যত সাফল্য 

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৬:৩৩, ২৩ নভেম্বর ২০২২
এর আগে ফুটবলে জার্মানির যত সাফল্য 
ছবি: সংগৃহীত

চলছে বিশ্বকাপের ফুটবল দামামা। বিশ্ব আজ কাঁপছে ফুটবল জরে। তারই মধ্যে আজ রয়েছে আসরের গুরুত্বপূর্ণ ৪ টি ম্যাচ। তারমধ্যে রয়েছে সাবেক চ্যাম্পিয়ান জার্মানির খেলা।

ফুটবল বিশ্বকাপের চতুর্থ দিনে, ‘ই’ গ্রুপে সন্ধ্যা ৭ টায় জার্মানি খেলবে জাপানের বিপক্ষে। 

২০১৪ সালে সর্বশেষ শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। অপরদিকে প্রতিপক্ষ জাপান ১৯৯৮ আসর দিয়ে বিশ্বকাপে খেলে আসছে। পরের ছয়টি আসরেই বাছাই পর্ব পেরিয়ে বিশ্ব মঞ্চে খেলছে তারা। এর মধ্যে শেষ ষোলোতে তিনবার খেলেছে জাপান।

অপর দিকে জার্মানিকে নিয়ে বলার তেমন কিছু নেই। কারণ তাদের সফলতাই বলে দেয় তাদের মানদন্ড কি? ২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাদা পোশাকধারী জার্মানি। গতিশীল ফুটবল খেলতে যাদের জুড়ি নেই। 

১৯০০ সালে প্রতিষ্ঠিত জার্মান ফুটবল এসোসিয়েশন দ্বারা জার্মানি ফুটবল দল নিয়ন্ত্রিত হয়। ১৯০৮ সালে জার্মানি তাদের প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলে সুইজারল্যান্ডের সাথে। এ ম্যাচে ৫-৩ গোলে পরাজিত হয় জার্মানি। এর পরে তাদের উন্থানের ইতিহাস প্রায় সকলের জানা। 

১৯৩৪ সালে তথা ২য় বিশ্বকাপের মাধ্যমে বিশ্বমঞ্চে অভিষেক হয় জার্মানির। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে চারবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ১৯৬৬, ১৯৮২, ১৯৮৬ ও ২০০২ সালে তথা ৪বার রানার্সআপও হয় দলটি।

ফিফার অধীনে অনুষ্ঠিতব্য ২১টি বিশ্বকাপের মধ্যে ১৯টি বিশ্বকাপেই অংশগ্রহণ করে জার্মানি। দুইবার তাদের অংশগ্রহণ করা হয়নি তাদের।

১৯১২ সালে জার্মানি ফুটবল দল তাদের সবচেয়ে বড় জয় পায়। রাশিয়ান এম্পায়ার এর সাথে ১৬-০ গোলের ইতিহাসের সবচেয়ে বড় জয় পায় জার্মানি, যা এখনো তাদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বড় জয় হিসেবে বিদ্যমান আছে। 

১৬ গোলে জয়ের বিপরীতে ১৯০৯ সালেই ইংল্যান্ডের সাথে ৯-০ গোলে পরাজিত হয় জার্মানি, যা তাদের ফুটবল ইতিহাসে এখনো সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ডও বটে। 

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে ১৯৭২ সাল থেকে ১২ বার অংশগ্রহণ করে জার্মানি। তার মধ্যে ৩ বার চ্যাম্পিয়ন হয় এবং কনফেডারেসন্স কাপে ৩ বার অংশগ্রহণ করে ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয় দলটি।

ফ্রিটজ ওয়ালটর ১৯৫৪, ফ্রেনজ ব্রেকেনবাওয়ার ১৯৭৪, লুথার মেথুস ১৯৯০ এবং ফিলিপ লাম ২০১৪ সালে দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেন।

লুথার মেথুস জার্মানি ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি তথা ১৫০ ম্যাচ খেলেন। এছাড়াও আরেক জনপ্রিয় ফুটবলার মিরোস্লাভ ক্লোসা ১৩৭টি ম্যাচ খেলেন। ক্লোসা জার্মানির ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ৭১টি গোল করেছেন। এছাড়া গার্ড মুলার ৬৮, পোডলস্কি ৪৯ গোল করেন। বর্তমান সময়ের ফুটবলারদে মধ্যে থমাস মুলার ৩৮টি, মারিও গোমেজ ৩১টি ও মেসুত ওজিল ২২টি গোল করেন।

২০১০ সাল পরবর্তীতে মেসুত উজিল জার্মানি ফুটবলের অন্যতম জনপ্রিয় ফুটবলার হিসেবে বিবেচিত হন। ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৬ সালে নিজ দেশের হয়ে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন উজিল।

বিশ্বকাপে চার বার করে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়া দলটি এবারও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করেছে। জার্মানি টানা দুইবার তথা ১৯৮২ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের মতো এবারও বিশ্বকাপ জিততে চায়। 

চলমান কাতার বিশ্বকাপেও আজ অন্যতম ফেভারিট দল হিসেবেই জাপনের বিপক্ষে মাঠে নামবে জার্মানি।

জার্মানি
গোলরক্ষক:

ম্যানুয়েল নয়্যার, মার্ক আন্দ্রে টার স্টেগান, কেভিন ট্র্যাপ
ডিফেন্ডার:

আর্মেল, বেলা কোচাপ, মাথিয়াস জিন্টার, ক্রিস্টিয়ান গুয়েনটার, থিলো কেহরার, লুকাস ক্লোস্টারম্যান, ডেভিড রম, এন্টোনিও রুডিগার, নিকো স্কোলোটারবাক, নিকলাস সুলে
মিডফিল্ডার:

জুলিয়ান ব্র্যান্ডেট, সার্জি গ্যানাব্রি, লিঁও গোয়েতজা, মারিও গোটশে, ইকায় গুন্দোগান, জোনাস হফমান, জসুয়া কিমিচ, থমাস মুলার, জামাল মুসিয়ালা, লেরয় সানে
ফরোয়ার্ড:

কেই হাভার্টজ, নিকলাস ফুয়েলক্রুগ, কারিম আডেইয়েমি, ইউসুফা মুকোকো।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!