ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

মেসিদের উঠে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ নেই: স্কালোনি

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২১:০৬, ২২ নভেম্বর ২০২২
মেসিদের উঠে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ নেই: স্কালোনি
ছবি: সংগৃহীত

রেজাল্ট হয়ে গেছে আগেই, শিরোপা প্রত্যাশিদের হারিয়ে প্রথম অঘটনের জন্মদিল আরবের বাজপাখিরা। ২-১ গোলের ব্যবধানে তারা আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে পরাস্ত করে জয় ছিনিয়ে নেয়।

সৌদি আরবের ফুটবলারদের পাশাপাশি এর কৃতিত্ব দিতে হয় দলটির কোচ হার্ভে রেনার্ডরকেও। মূলত তার সঠিক পরিকল্পনা ও টেকটিকসের কাছেই আটকে যায় মেসিরা।

সৌদি আরবের বিপক্ষে এমন হার নিশ্চয়ই কল্পনা করেনি আর্জেন্টিনা। সেই অকল্পনীয় বিষয়টাই ঘটে গেছে লিওনেল মেসির দলের সঙ্গে। এর ফলে দলটির বিশ্বকাপের শেষ ষোলতে যাওয়াই পড়ে গেছে ধোঁয়াশায়।

অফসাইডের কারণে মেসির একটি এবং মার্টিনেজের দুটি গোল বাতিল হয়। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়ায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি প্রথম ম্যাচের হতাশাকে ঝেড়ে ফেলে দলকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান।
 
তিনি বলেন, ‘উঠে দাঁড়িয়ে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। এটা নিয়ে এতো বিশ্লেষণও আমরা করতে চাই না। আজকের দিনটা হতাশার। তবে আমাদের মাথা উঁচু রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘ম্যাচের আগে আমরা ফেভারিট হিসেবে নেমেছিলাম। এখনও তাই-ই আছি। বিশ্বকাপে এমনটা হতেই পারে। যে বিষয়গুলো আমাদের পক্ষে যায়নি সেগুলো নিয়ে কাজ করতে হবে। দুটা ম্যাচ আছে। সেগুলোতে মরিয়া হয়ে খেলতে হবে আমাদের।’ সূত্র : টেলিগ্রাফ ইউকে।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!