ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

মেসির মতো ম্যারাডোনাও হেরেছিলেন প্রথম ম্যাচ 

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২০:৫০, ২২ নভেম্বর ২০২২
মেসির মতো ম্যারাডোনাও হেরেছিলেন প্রথম ম্যাচ 
ছবি: সংগৃহীত

রেজাল্ট হয়ে গেছে আগেই, শিরোপা প্রত্যাশিদের হারিয়ে প্রথম অঘটনের জন্মদিল আরবের বাজপাখিরা। ২-১ গোলের ব্যবধানে তারা আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে পরাস্ত করে জয় ছিনিয়ে নেয়।

সৌদি আরবের ফুটবলারদের পাশাপাশি এর কৃতিত্ব দিতে হয় দলটির কোচ হার্ভে রেনার্ডরকে। মূলত তার সঠিক পরিকল্পনা ও টেকটিকসের কাছেই আটকে যায় মেসিরা।

সৌদি আরবের বিপক্ষে এমন হার নিশ্চয়ই কল্পনা করেনি আর্জেন্টিনা। সেই অকল্পনীয় বিষয়টাই ঘটে গেছে লিওনেল মেসির দলের সঙ্গে। 

এর ফলে দলটির বিশ্বকাপের শেষ ষোলতে যাওয়াই পড়ে গেছে ধোঁয়াশায়।  বিশ্বকাপের শুরুর ম্যাচেই এমন হারের অভিজ্ঞতা আর্জেন্টিনার এই প্রথম নয়। এর আগেও এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তাদের। তাও পাঁচ বার! এরমধ্যে একবার মেসির মতো ডিয়েগো ম্যারাডোনা দলে থাকা অবস্থায়।

আলবিসেলেস্তেদের সঙ্গে বিষয়টা প্রথম ঘটেছিল ১৯৩৪ বিশ্বকাপে। সেবার বিশ্বকাপ হয়েছিল নকআউট ফরম্যাটে, প্রথম ম্যাচে সুইডেনের কাছে ২-৩ হেরে বিদায় নেয় তারা। 

এর পর ১৯৫৮ বিশ্বকাপ, সেবারও প্রথম ম্যাচে হেরে বসে দলটি তারা। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার হারের ঘটনা ঘটেছে ১৯৭৪ সালে। সেবার পোল্যান্ডের কাছে ২-৩ গোলে হারে আর্জেন্টিনা। এরপর ১৯৮২ বিশ্বকাপে তারা প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ০-১ ব্যবধানে হেরে যায়। 

১৯৯০ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও হট ফেভারিট আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচেই হেরে বসে ক্যামেরুনের কাছে। সেবার দলে ছিলেন ম্যারাডোনা, ছিলেন দলটির অধিনায়কও! যদিও এরপর ঘুরে দাঁড়িয়ে আলবিসেলেস্তেরা পৌঁছে যায় ফাইনালে। 

আর আজকে সে স্মৃতিই এবার মেসিদের ফিরিয়ে দিল সৌদি আরব। তবে ১৯৯০ এ প্রথম ম্যাচ হেরে সেবার ফাইনালে উঠেছিল তারা। এবার যদি তারই পূনরাবৃত্তি হয় তবে সেটা সুখেরই হবে মেসিদের জন্য।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!