ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

মারাত্মক আঘাতে আহত, মাঠের বাইরে ইরানি গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪২, ২১ নভেম্বর ২০২২
মারাত্মক আঘাতে আহত, মাঠের বাইরে ইরানি গোলরক্ষক
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ইরান। যেখানে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছে তারা। গোল হজম না করলেও দলটির মূল গোলরক্ষক মারাত্মক আঘাত পেয়েছেন। যার ফলে মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হয়েছেন তিনি।

যার ফলে ম্যাচের ১৯ মিনিটের মধ্যেই একটি পরিবর্তন করতে হয়েছে ইরানকে। মূল গোলরক্ষক আলি রেজা বিয়ার্নভান্দের পরিবর্তে মাঠে নেমেছেন হোসেন হোসেইনি।

আহত হয়ে শুয়ে আছেন আলিকাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের ৮ম মিনিটে ইংল্যান্ড ডানপ্রান্ত দিয়ে দারুণ এক আক্রমণ করে। ট্রিপিয়ার ফ্রি কিক থেকে ডান প্রান্তে হ্যারি কেইনকে বল দেন। সেখান থেকে দারুণ ক্রসে বল ইরানের ডি-বক্সে ঢুকান তিনি।

তবে সেই বলটি কেউই স্পর্শ করতে পারেনি। মাঝখান দিয়ে ইরানের গোলরক্ষক আলি রেজা ডিফেন্ডার হোসেনের সঙ্গে আঘাত পান। দীর্ঘক্ষণ শুশ্রুষা নিয়ে খেলার চেষ্টাও করেন তিনি। তবে ম্যাচের ১৯তম মিনিটে আর না পেরে মাঠ ছাড়েন ইরানের এই গোলরক্ষক।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!