ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

অনুশীলনে মেসির ‘চোট’, ভয়ে কাঁপল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৫৮, ১৫ নভেম্বর ২০২২
অনুশীলনে মেসির ‘চোট’, ভয়ে কাঁপল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

আগামী মঙ্গলবার বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। এমন মূর্হূতে যদি মেসি চোটে পড়েন, তাহলে বিষয়টা মোটেও সুখকর কিছু হওয়ার কথা নয়।

সোমবারের অনুশীলনের মাঝে হঠাৎ ডান পায়ের পেছন দিকে ধরে চোটের ভান করেন মেসি, যা দেখে খানিকটা আঁতকে উঠেছিলেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। একটু পরেই মেসির অভিব্যক্তি দেখে বোঝা যায়, সেটা ছিল মেসির অভিনয়!

তবে মেসি ভক্তরা ঠিকই তাদের আতঙ্কটা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন বলেন, আমার হার্ট অ্যাটাকই হয়ে যেতে বসেছিল। এটা ঠিক নয়, এভাবে মজা করো না।

অন্য এক মেসি ভক্ত টুইট করলেন, এভাবে আমাদের সঙ্গে রসিকতা করো না লিও!’ তৃতীয় এক ব্যক্তি লিখলেন, এরা আমাদের হৃদয় নিয়ে রসিকতা করছে!

বর্তমানে আর্জেন্টিনা দল দুবাইয়ে অবস্থান করছে। বিশ্বকাপের আগে আবুধাবিতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। আগামী মঙ্গলবার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে খেলবে দলটি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!