ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ভালো শুরুর পরও অল্পেই থামল আফগানিস্তান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৪২, ১ নভেম্বর ২০২২
ভালো শুরুর পরও অল্পেই থামল আফগানিস্তান
রহমানুল্লাহ গুরবাজ

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে উপমহাদেশের দুই দল শ্রীলংকা ও আফগানিস্তান। আগে ব্যাট করে লড়াকু সংগ্রহ পেয়েছে আফগানরা।

নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ১৪৪ রান।

সেমির লড়াইয়ে টিকে থাকতে হলে শ্রীলংকা ও আফগানিস্তান উভয় দলকেই এ ম্যাচে জিততে হবে। এমন সমীকরণকে সামনে রেখে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।

আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানুল্লাহ গুরবাজ ও উসমান ঘানি। পাওয়ার প্লে-তে দুজনে যোগ করেন ৪২ রান। এরপরই ছন্দপতন। লাহিরু কুমারার বলে বোল্ড হন ২৮ রান করা গুরবাজ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ঘানি। এছাড়া ইব্রাহিম জাদরান ২২, নাজিবুল্লাহ জাদরান ১৮, গুলবাদিন নাইব ১৩ ও মোহাম্মদ নবী ১২ রানে সাজঘরে ফেরেন। আর কেউ দুই অংকের ঘরে রান করতে পারেননি।

শ্রীলংকার হয়ে ৩ উইকেট নেন হাসারাঙ্গা ডি সিলভা। এছাড়া লাহিরু কুমারা দুটি এবং কাসুন রাজিথা ও ধনঞ্জয় ডি সিলভা একটি করে উইকেট শিকার করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!