[ খেলা ]
শ্রীলংকার ষষ্ঠ নাকি পাকিস্তানের তৃতীয় শিরোপা?
এশিয়া কাপ-২০২২
ফাইল ফটো
এশিয়ার কাপের ১৫তম আসরের ফাইনালে সেরার হওয়ার লড়াইয়ে রাতে মুখোমুখি হবে শ্রীলংকা-পাকিস্তান। টি-২০ ফরম্যাটের এবারের আসরের শিরোপা জিততে মরিয়া এই দু’দল।
এশিয়া কাপের ষষ্ঠ শিরোপায় চোখ শ্রীলংকার। আর পাকিস্তানের লক্ষ্য তৃতীয় শিরোপা।
এর আগে পাঁচবার এশিয়া কাপের শিরোপা জিতেছিলো শ্রীলংকা। ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪ সালে এশিয়া সেরা দল হয়েছিলো লংকানরা। আরো ছয়বার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ নিতে পারেনি দ্বীপ রাস্ট্রটি।
অন্য দিকে এর আগে ২০০০ ও ২০১২ আসরের শিরোপা জেতে পাকিস্তান। এছাড়া আরো দু’বার ফাইনালে উঠেছিলো পাকিস্তান। দু’বারই শ্রীলংকার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় পাকরা।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!