ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আরচ্যারীতে বাংলাদেশের তিন পদক অর্জন

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৮:৩০, ১৭ আগস্ট ২০২২
আরচ্যারীতে বাংলাদেশের তিন পদক অর্জন
ছবি: সংগৃহীত

চলতি ৫ম ইসলামিক সলিডারিটি গেমসে আরচ্যারীতে  তিনটি পদক জিতেছে বাংলাদেশ। 

কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে রৌপ্য, রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ আরচ্যারী দল 

বুধবার তুরস্কের কোনিয়াতে কম্পাউন্ড নারী বিভাগে বাংলাদেশ স্বর্ণের জন্য স্বাগতিক তুরস্কের বিপক্ষে লড়ছিল। রোকসানা, শ্যামলীরা স্বাগতিকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত ২২৯-২২২ পয়েন্ট পরাজিত হন।

স্বাগতিকদের সঙ্গে হারলেও রৌপ্য জেতে বাংলাদেশ। এটি এই চলমান গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ পদক ।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ সৌদি আরবকে ৬-০ সেট পয়েন্ট হারিয়েছে। রিকার্ভ পুরুষ দলে বাংলাদেশের হয়ে খেলেছেন রোমান সানা, সাগর ও আব্দুল হাকিম রুবেল। রিকার্ভ মহিলা দলগত খেলায় বাংলাদেশ উজবেকিস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জেতে। 

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলেছেন দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার। 

সেমিফাইনালে ইন্দোনেশিয়ার বিপক্ষে শুট অফে হেরে যায় বাংলাদেশ আরচ্যারি দল।

ডেইলি-বাংলাদেশ/এসএল
লিংক সফলভাবে কপি হয়েছে!