৩০ সদস্যের নতুন স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সোমবার ৩ সপ্তাহব্যাপী ফিটনেস ও স্কিল ট্রেনিং শেষে ৪০ সদস্যের স্কোয়াড ছোট করে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড দেয় বিসিবি।
এই স্কোয়াড নিয়ে আগামী ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মিরপুরে শুরু হবে আরেকটি স্কিল ক্যাম্প।
এরপর ১ থেকে ১০ সেপ্টেম্বর অনুশীলনের জন্য তাদের পাঠানো হবে রাজশাহীতে। সেখানে নিজেদের মধ্যে বেশ কয়েকটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা।
৩০ সদস্যের এই নতুন ক্যাম্পে রয়েছেন ২০২২ সালে উইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুইটি শতক হাঁকানো ব্যাটসম্যান আরিফুল ইসলাম এবং স্ট্যান্ডবাই থাকা জিসান আলম।
এক নজরে ৩০ সদস্যের প্রাথমিক দল
ওপেনার :
জিসান আলম (নারায়ণগঞ্জ), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি (ফরিদপুর), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (পঞ্চগড়), মোহাম্মদ রিজন হোসেন (টাঙ্গাইল)।
মিডল অর্ডার:
আরিফুল ইসলাম (কিশোরগঞ্জ), শাহরিয়ার সাকিব (যশোর), আদিল বিন সিদ্দীক (উইকেটরক্ষক/কুমিল্লা), মোহাম্মদ সোহাগ (ঠাকুরগাঁও), আহরার আমিন (ঢাকা), মোহাম্মদ শিহাব জেমস (গাইবান্ধা), মোহাম্মদ জাকারিয়া ইসলাম শান্ত (দিনাজপুর), নাঈম আহমেদ (চাঁপাইনবাবগঞ্জ), আশরাফ উদ্দিন ফয়েজ (নারায়ণগঞ্জ), সিয়াম হোসেন দিপু (উইকেটরক্ষক/খুলনা), রিফাত আলম (উইকেটরক্ষক/কুমিল্লা)।
পেসার :
তানভীর আহমেদ (কুষ্টিয়া), মোহাম্মদ রোহানাত দৌলা বর্ষণ (নীলফামারী), মোহাম্মদ ইকবাল হোসেন ইমন (মৌলভীবাজার), আজাদ প্রমি (কুষ্টিয়া), মোহাম্মদ আতিকুর হোসেন শাহরিয়া (ফেনী), মোহাম্মদ আকান্ত শেখ (নড়াইল), মারুফ মৃধা (মুন্সিগঞ্জ)।
স্পিনার :
পারভেজ রহমান জীবন (খুলনা), ওয়াসি সিদ্দিকী (সিরাজগঞ্জ), মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (ব্রাহ্মণবড়িয়া), মাজহারুল হক রূপম (লক্ষ্মীপুর), মাহফুজুর রহমান রাব্বি (নায়ারণগঞ্জ), নুরুল হাসান রোমান (বাঘেরহাট), মোহাম্মদ আশরাফুল হাসান (কুমিল্লা), মোহাম্মদ রাফিউজ্জামান (ঠাকুরগাঁও)।