ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

ফিলিস্তিনি শিশুদের জন্য পগবার প্রার্থনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০৩, ১৪ আগস্ট ২০২২
ফিলিস্তিনি শিশুদের জন্য পগবার প্রার্থনা
ছবি: সংগৃহীত

ইসরায়েলি আগ্রাসনে বারবার রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিন। এক সপ্তাহ আগে গাজায় ফের ইসরায়েলিদের বর্বর হামলায় হতাহত হয়েছেন অনেক ফিলিস্তিনি। নিহতের তালিকায় রয়েছে শিশুরাও। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশুদের জন্য কষ্ট পাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার অসহায় মানুষের জন্য প্রার্থনা করে ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেছেন পগবা। সেখানে এই ফরাসি মিডফিল্ডার ইসরায়েলি হামলায় নিহত শিশুদের একটি ছবি জুড়ে দিয়ে লিখেছেন, ‘আল্লাহ গাজার মানুষকে রক্ষা করুন।’

স্টোরিতে একটি কান্নার ইমোজিও যুক্ত করেন পগবা।

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত সপ্তাহের ইসরায়েলি হামলায় ১৬ শিশুসহ অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসলামিক জিহাদ নামের একটি কট্টরপন্থী ফিলিস্তিনি গ্রুপ ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে, এই অভিযোগ তুলে নির্বিচারে গাজার জনবহুল এলাকায় হামলা চালায় তারা।

ফিলিস্তিনের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে শুরু থেকেই সোচ্চার পগবা। গত বছর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় ফুলহামের বিপক্ষে ম্যাচের পর সতীর্থ আমাদ দিয়ালোকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দেশটির মুক্তিকামী মানুষের প্রটি সংহতি জানান তিনি।

এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে ভুলে যাওয়ার মতো কিছু মৌসুম কাটিয়ে এবার সাবেক ক্লাব জুভেন্টাসে ফিরেছেন পগবা। চার বছরের চুক্তিতে ম্যানচেস্টার থেকে তুরিনে পাড়ি জমিয়েছেন এই মিডফিল্ডার।

ডেইলি-বাংলাদেশ/এএল
ট্যাগ: পল পগবা
লিংক সফলভাবে কপি হয়েছে!