উইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টি-২০ সিরিজ জিতলো ভারত
উইন্ডিজ-ভারত সিরিজের শেষ টি-২০তেও উইন্ডিজকে গুঁড়িয়ে দিলো ভারত। মাত্র ১০০ রানে গুটিয়ে গিয়ে ৮৮ রানে হার মানে স্বাগতিকরা।
রোববার যুক্তরাষ্ট্রের লাউডারহিলে আগে ব্যাট করে ভারত ৭ উইকেটে ১৮৮ রান করে।
শুরুতে ব্যাটিং করতে নেমে ভারত প্রায় দুইশ ছোঁয় শ্রেয়াস আইয়ারের ব্যাটে। ৪০ বলে ৮ চার ও ২ ছয়ে ৬৪ রান করেন তিনি। এছাড়া ২৫ বলে ৩৮ রান করেন দীপক হুদা।
শেষ দিকে ১৬ বলে দুটি করে চার-ছয়ে ২৮ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ওডিন স্মিথ।
লক্ষ্যে তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে ১০০ রান করে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এর মধ্যে ৫৬ শতাংশ রানই এসেছে শিমরন হেটমায়ারের ব্যাটে। ৩৫ বলে ৫ চার ও ৪ ছয়ে ৫৬ রান করেন তিনি। এছাড়া কেবল শামারাহ ব্রুকস (১৩) ও ডেভন থমাস (১০) দুই অঙ্কের ঘরে রান করেন।
ভারতের হয়ে চার উইকেট নেন রবি বিষ্ণোয়। তিনটি করে পান অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব।
পাঁচ ম্যাচের সিরিজ সেরা খেলোয়াড় ভারতের আর্শদীপ সিং, ৭ উইকেট নেন এই পেসার। ম্যাচসেরা হন অক্ষর, ১৫ রান দেন তিনি।