ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

গ্যালারির নামকরণ সিরিয়াল কিলারের নামে, ইংলিশ ক্লাব বিপাকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৩, ৬ আগস্ট ২০২২
গ্যালারির নামকরণ সিরিয়াল কিলারের নামে, ইংলিশ ক্লাব বিপাকে
সাউথএন্ড ইউনাইটেডের মাঠ রুটস হল।

ইংল্যান্ডের ফুটবলে পঞ্চম স্তরে প্রতিদ্বন্দ্বিতা করা একটি ক্লাব সাউথএন্ড ইউনাইটেড। এসেক্সের সাউথএন্ড-অন-সি অঞ্চলে ক্লাবটির স্টেডিয়াম অবস্থিত। রুটস হল নামের স্টেডিয়ামের পশ্চিম পাশের গ্যালারির নাম ‘গিলবার্ট অ্যান্ড রোজ ওয়েস্ট স্ট্যান্ড’। 

রিয়েল এস্টেট প্রতিষ্ঠান গিলবার্ট অ্যান্ড রোজের সঙ্গে স্পনসরশিপ চুক্তির কারণে এই নামে গ্যালারির নামকরণ করা হয়। বিপত্তিটা হয়েছে ঠিক এই নামেই।

ক্লাবটির গ্যালারির এই নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কারণ, ইংল্যান্ডের অন্যতম কুখ্যাত ‘সিরিয়াল কিলার’-এর নামের সঙ্গে গ্যালারির নামের মিল রয়েছে। এমন অবস্থায় সাউথএন্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই গ্যালারির নাম পাল্টানো হবে।

ষাটের দশকে ব্রিটিশ নাগরিক রোজ ওয়েস্ট ও তার স্বামী ফ্রেড ওয়েস্ট গ্লুস্টারে নিজেদের বাসায় নৃশংস সব খুন করেন। দীর্ঘ ২০ বছর ধরে এই দম্পতি ঠিক কতগুলো খুন করেছেন, তার সঠিক হিসাব পাওয়া যায়নি।

বর্তমানে পশ্চিম ইয়র্কশায়ারের কারাগারে জীবন কাটাচ্ছেন রোজ ওয়েস্ট। ১৯৯৫ সালে ১০টি খুনের দায়ে আজীবন কারাবাসের শাস্তি পান রোজ। সে বছরই জেলে আত্মহত্যা করেন তার স্বামী ফ্রেড।

এ বিষয়ে সাউথএন্ড ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করে কোনো মন্তব্য পায়নি ইএসপিএন। তবে ক্লাবটির চেয়ারম্যান রন মার্টিন পরে সংবাদমাধ্যম ‘টকস্পোর্ট’কে বলেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক। গিলবার্ট অ্যান্ড রোজ খুশি হতে পারে যে সংবাদমাধ্যমে তারা আলোচিত হচ্ছে, কিন্তু এটা ক্লাবের জন্য ভালো কিছু নয়।’

রন মার্টিনের ব্যাখ্যা, ‘ক্লাবের বাণিজ্যিক বিভাগের কেউ সেই ভয়ংকর ঘটনার সময় জন্ম নেয়নি। সম্ভবত এ কারণেই বিপত্তিটা ঘটেছে। সত্যি বলতে সিনিয়র পর্যায়ের কারও বিষয়টি খেয়াল করা উচিত ছিল। কিন্তু কেউ তা করেনি।’

তবে দায় মেনে নিচ্ছেন সাউথএন্ডের এই চেয়ারম্যান। তিনি বলেন, ‘পরশু রাতে বিষয়টি আমার নজরে এসেছে। আমরা গ্যালারির নাম পাল্টে ‘দ্য ওয়েস্ট স্ট্যান্ড স্পনসরড বাই গিলবার্ট অ্যান্ড রোজ’ রাখব। এ বিষয়ে ক্লাবের প্রধান নির্বাহী টম লরেন্সের সঙ্গে কথা হয়েছে। আমরা অবশ্যই নামটি পাল্টাব।’

গ্যালারির ওই অংশের প্রায় তিন হাজার সিজন টিকিটও বিক্রি করেছে সাউথএন্ড। এসব টিকিটে ‘গিলবার্ট অ্যান্ড রোজ ওয়েস্ট স্ট্যান্ড’ লেখা থাকলেও তা পাল্টানোর প্রয়োজন মনে করছেন না রন মার্টিন। তার চোখে ‘এটা সম্ভাব্য অপ্রয়োজনীয় খরচ’।

তবে ভুলের জন্য ক্ষমা চেয়েছেন সাউথএন্ড চেয়ারম্যান। তার ভাষায়, ‘এটা দুর্ভাগ্যজনক ও হতাশার। তবে ভুল তো হয়ই। সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

ডেইলি-বাংলাদেশ/এএল
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!