আইসিসির নতুন দায়িত্ব পেলেন লক্ষ্মণ-ভেট্টোরি
আইসিসি ক্রিকেট কমিটিতে নতুন দায়িত্ব পেলেন ভারতের কিংবদন্তি ব্যাটার ভিভিএস লক্ষ্মণ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।
মঙ্গলবার আইসিসির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আইসিসির এ ক্রিকেট কমিটির মূল নেতৃত্ব দিবেন সৌরভ গাঙ্গুলি।
বর্তমান খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়েছে লক্ষ্মণ ও ভেট্টোরিকে। আপাতত সকল ক্রিকেটারদের হয়ে কাজ করবেন তারা।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার রজার হার্পারকে দেয়া হয় সাবেক ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার রজার হার্পার ও মাহেলা জয়াবর্ধনেকে দেয়া হয় সাবেক ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব।
১৭ সদস্য বিশিষ্ট আইসিসি’র ক্রিকেট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
এ নিয়ে আইসিসি’র ক্রিকেট কমিটিতে ভারতীয়দের সংখ্যা হয়ে দাঁড়ালো তিনজন। কারন সৌরভ-লক্ষ্মণ ছাড়াও এই কমিটি’র পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে আছেন বিসিসিআই সচিব জয় শাহ।
অন্যদিকে আইসিসির ক্রিকেট কমিটি’তে সহযোগী দেশগুলোর ক্রিকেট প্রতিনিধি হিসেবে আছেন প্রাক্তন স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার। গণমাধ্যম প্রতিনিধি হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার শন পোলক।
এছাড়াও আইসিসি ক্রিকেট কমিটিতে আছেন-গ্যারি স্টিড, জোয়েল উইলসন, রমিজ রাজার মতো ক্রিকেট ব্যক্তিত্বরা। আইসিসি প্রধান ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালেও এই কমিটির সদস্য।
এছাড়া সভায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩ ও ২০২৫ সালের দুই ফাইনাল লর্ডসে আয়োজন করার সিদ্ধান্ত হয়।