ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]
১৫ অক্টোবর জাতীয় লিগ, ১ ডিসেম্বর বিসিএল

ঘরোয়া ক্রিকেটের সূচি চূড়ান্ত করলো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ২২:১১, ১৮ জুলাই ২০২২
ঘরোয়া ক্রিকেটের সূচি চূড়ান্ত করলো বিসিবি
সংগৃহীত ছবি

ঘরোয়া ক্রিকেট তথা জাতীয় লিগ ও বিসিএল এর সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । 

এবারের সূচিতে আলাদা করে বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে টুর্নামেন্টের জন্য আলাদা করে স্লট রাখা হয়েছে। 

২০২২-২৩ মৌসুমের খেলা শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে। এছাড়া আগামী ১৫ অক্টোবর সাত বিভাগীয় দল ও ঢাকা মেট্রো নিয়ে শুরু হবে দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগ। 

দুই স্তরে ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

জাতীয় লিগের পরপরই অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চারদিনের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। পহেলা ডিসেম্বর থেকে চার দল নিয়ে সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে এই টুর্নামেন্ট। 

জাতীয় লিগের সেরা ক্রিকেটারদের বাছাই করে প্লেয়ার্স ড্রাফট করে চার দল তৈরি করা হবে। চারদিনের প্রতিযোগিতার পর সিঙ্গেল লিগ পদ্ধতিতেই হবে ওয়ানডে।

এখন থেকে ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডারে ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট নিয়মিত রাখা হবে বলে জানায় বিসিবি।

ডেইলি-বাংলাদেশ/এসএল
লিংক সফলভাবে কপি হয়েছে!