বারবার তার চোটে পড়ার কারণ ‘মাত্রাতিরিক্ত শারীরিক সম্পর্ক’!
ইউরোপিয়ান ফুটবলে কেভিন প্রিন্স বোয়াটেং বেশ পরিচিত নাম। বারবার চোটে পড়ার কারণে বেশ বিখ্যাত তিনি। অবশেষে তার এমন হওয়ার রহস্য জানা গেছে। কেভিনের সাবেক স্ত্রী মেলিসা সাত্তা জানিয়েছেন, মাত্রাতিরিক্ত শারীরিক সম্পর্ক করার কারণেই নাকি বারবার চোটে পড়তেন তিনি!
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সাবেক স্বামী বোয়াটেংকে নিয়ে চোখ কপালে তুলে দেওয়া এই মন্তব্য করেছেন মেলিসা। সেই সাক্ষাৎকারে মেলিসা বলেন, ‘কেভিন সবসময় ইনজুরিতে থাকে। কারণ আমরা সপ্তাহে সাত থেকে দশবার শারীরিক সম্পর্ক করি।’
বিস্ফোরক এই মন্তব্যের পর তার ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল বলে সম্প্রতি এক আলাপচারিতায় জানিয়েছেন মেলিসা। ইতালিয়ান ক্রীড়া পত্রিকা গ্যাজেত্তা দেল্লো স্পোর্টের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আপনি বিশ্বাস করবেন না আমি কী রকম ঝামেলায় পড়েছিলাম। ফুটবল সম্পর্কিত বিষয়ের সঙ্গে শারীরিক সম্পর্ককে জড়িয়ে কথা বলার আগে আরও সতর্ক হতে হবে।’
২০১৬ সালে বোয়াটেং এবং মেলিসা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এর চার বছরের মাথায় ২০২০ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনে নিজেদের বিচ্ছেদের কথা জানান।
টটেনহ্যাম, এসি মিলানের হয়ে খেলা বোয়াটেং ২০১৯ সালে ধারে সাসৌলো থেকে বার্সায় গিয়েছিলেন। কাতালান ক্লাবটির হয়ে মাত্র ৪ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। এখন খেলছেন জার্মান ক্লাব হার্থা বার্লিনের হয়ে।
ফুটবলপ্রেমীদের কাছে অবশ্য অন্য এক কারণে বেশ পরিচিত কেভিন-প্রিন্স বোয়াটেং। জার্মানিতে জন্ম নিলেও পরবর্তীতে ঘানাকে আপন করে নিয়েছিলেন তিনি। অন্যদিকে তার ভাই জেরোম বোয়াটেং জার্মানির হয়ে খেলছেন।
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আপন দুই ভাইয়ের দুই দেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি ফুটবল অনুরাগীদের মধ্যে বেশ রোমাঞ্চ জাগিয়েছিল।