ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

রাষ্ট্রীয় অতিথি হয়ে হজে গেলেন শোয়েব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ৩ জুলাই ২০২২
রাষ্ট্রীয় অতিথি হয়ে হজে গেলেন শোয়েব
শোয়েব আখতার

সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন করতে গেলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।

নিজের টুইটারে ইহরাম বাঁধা অবস্থায় তোলা ছবি আপলোড করে হজে যাওয়ার খবরটি জানিয়েছেন শোয়েব।

টুইটে শোয়েব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্! সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে মর্যাদাপূর্ণ হজ পালন করতে যাচ্ছি।’

এছাড়াও মক্কায় মুসলিম বিশ্বের নেতৃত্বস্থানীয়দের সঙ্গে হজ কনফারেন্সেও উপস্থিত থাকবেন শোয়েব। এ সুযোগ করে দেওয়ায় সৌদি ও পাকিস্তানের দূতাবাসকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!