ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

দেশে ফিরলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০০, ৩১ মে ২০২২
দেশে ফিরলেন সাকিব
সাকিব আল হাসান

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুর গিয়েছিলেন সাকিব আল হাসান। মেডিকেল চেক আপ শেষে দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার।

এর আগে জানানো হয়েছিল, মেডিকেল চেক আপ শেষে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন। তবে আপাতত যুক্তরাষ্ট্রে নয়, দেশেই ফিরেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

চোট সংক্রান্ত বিষয়ে সিঙ্গাপুর যাননি সাকিব। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, নিয়মিত চেক আপের জন্যই সাকিবের সিঙ্গাপুর যাওয়া।

এদিকে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর গুঞ্জন ওঠে মুমিনুল হকের বদলে নেতৃত্ব দেওয়া হতে পারে সাকিবকে। গুলশানে আজ (৩১ মে) মুমিনুলের সঙ্গে মিটিংয়ে বসার কথাও রয়েছে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের। জানা গেছে, এই মিটিংয়ে যোগ দিতে পারেন সাকিবও।

তবে গুঞ্জন আছে, ২০১৯ সালে নেতৃত্ব হারানো সাকিব সম্মতি দিয়েছেন আবারও টেস্ট দলের নেতৃত্বে ফিরতে। যদি তাই হয়, আসন্ন ওয়েস্ট ইন্ডিজে দলকে নেতৃত্ব দেবেন দেশসেরা এই অলরাউন্ডার।

উল্লেখ্য, সাকিবের অধীনে বাংলাদেশ ১৪টি টেস্ট খেলে ৩টি জয় পেয়েছিল, হেরেছিল ১১টি ম্যাচে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!