ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এইচপি দলে ডাক পেলেন ২৭ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২২, ১১ মে ২০২২
এইচপি দলে ডাক পেলেন ২৭ ক্রিকেটার
ফাইল ছবি

বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট তথা এইচপি দলের এবারের পর্বে অনুশীলনের জন্য ডাক পেয়েছেন ২৭ জন তরুণ ক্রিকেটার। আসন্ন এই ক্যাম্প চট্টগ্রাম, কক্সবাজার আর সিলেটের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। যেখানে আধিক্য দেওয়া হয়েছে পেসারদের।

ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটাররাই এই ক্যাম্পে সুযোগ পেয়েছেন। এবারের এইচপি ক্যাম্পের জন্য ক্রিকেটারদের রিপোর্টিং করতে হবে আগামী ১৪ মে। এরপর ১৫ মে থেকে শুরু হবে কক্সবাজারে অনুশীলন পর্ব, চলবে ১ জুন অবধি। সেখানে হবে ফিটনেস ও বোলিং ক্যাম্প।

কক্সবাজারের পর ক্যাম্প হবে সিলেটে। ২ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত হবে স্কিল অনুশীলন। সেখান থেকে চট্টগ্রাম। ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর সেখানে হবে স্কিল ক্যাম্প এবং অনুশীলন ম্যাচ।

এবারের এইচপি ক্যাম্পে ৮ ব্যাটসম্যান, ১৪ পেসার, ৪ স্পিনার আর বিশেষায়িত একজন উইকেটরক্ষকে সুযোগ দেওয়া হয়েছে।

একনজরে এইচপি স্কোয়াড-

ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারী, শাহাদাত হোসেন দিপু, মোহাম্মদ সাব্বির হোসেন শিকদার, তৌহিদ হৃদয়, অমিত হাসান, আইচ মোল্লা।

পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হোমাম্মদ এনামুল হক, সুমন খান, একেএস স্বাধীন, রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল, মহিউদ্দিন তারেক, মুশফিক হাসান, সোহেল রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিকুর জামান।

স্পিনার: রকিবুল হাসান, হাসান মুরাদ, মোহাম্মদ রিশাদ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

উইকেটরক্ষক: আকবর আলি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!