ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শীর্ষে সাকিব, সেরা দশে মিরাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৭, ২৩ মার্চ ২০২২
শীর্ষে সাকিব, সেরা দশে মিরাজ
সাকিব-মিরাজ -ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ভালো খেলছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এর পুরুস্কার ও পেলেন সিরিজ শেষ হওয়ার আগেই। আইসিসির সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের ওয়ানডে ক্যাটাগরিতে অলরাউন্ডার বিভাগে যথারীতি শীর্ষে আছেন সাকিব আল হাসান। এদিকে সেরা দশে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

বেশ কিছুদিন ধরেই ব্যাটে-বলে বেশ ধারাবাহিক পারফরম করছেন মিরাজ। আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে মিরাজ ৮ নম্বরে উঠে এসেছেন। তার বর্তমান রেটিং ২৩৫ পয়েন্ট। 

প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৯ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে মিরাজ নিয়েছেন ৬১ রানে ৪ উইকেট। 

দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৬ রান করার পর ৫৬ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। এমন পারফরম্যান্সের জন্য অলরাউন্ডার ক্যাটাগরির ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মিরাজ। সঙ্গে বোলারদের বিভাগে আগের মতো ৭ নম্বরেই আছেন মিরাজ।

অলরাউন্ডার ক্যাটাগরিতে যথারীতি ১ নম্বর জায়গা ধরে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৪০৪। দ্বিতীয় থাকা মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ২৯৫।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!