ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

প্রোটিয়া শিবিরে মিরাজ-তাসকিনের আঘাত

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ-২২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০২, ২৩ মার্চ ২০২২
প্রোটিয়া শিবিরে মিরাজ-তাসকিনের আঘাত
মিরাজের উল্লাস -ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকা সফরের সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করছে স্বাগতিকরা।  দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙেম মেহিদি হাসান মিরাজ। এরপর চড়াও হন পেসার তাসকিন। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। 

এ রিপোর্টা লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১২.৩ ওভারে ২ উইকেটে ৬৬ রান।

বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। 

মেহেদী হাসান মিরাজের হাত ধরে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। এই অফ স্পিনার নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দিলেন বিধ্বংসী ওপেনার কুইন্টন ডি কককে।

মিরাজের আগের বল কাভার দিয়ে চার মারেন ডি কক। পরের বলটা তিনি ওড়াতে চেয়েছিলেন লং অফের ওপর দিয়ে। কিন্তু টাইমিং হয়নি ঠিকমতো। লং অফে সহজ ক্যাচ নেন মাহমুদউল্লাহ।

আগের ম্যাচে ঝড় তুলে ফিফটি করা ডি কক এবার ৮ বলে ২ চারে করেন ১২ রান। 

ব্যাটে নেমে টিকতে পারলেন না কাইল ভেরেইনা। তাকে ফিরিয়ে ইনিংসে নিজের প্রথম উইকেট পেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ পেল দ্বিতীয় সাফল্য।

তাসকিনের বলটা যদিও ভালো ছিল না। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করেন ভেরেইনা। বল তার ব্যাটে লেগে ভেঙে দেয় স্টাম্প।

সিরিজে ১-১ সমতা।  অঘোষিত ফাইনালে একাদশে পরিবর্তন আনার ঝুঁকি নেয়নি বাংলাদেশ। আগের দুই ওয়ানডের দলের ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজম্যান্ট।

তবে দক্ষিণ আফ্রিকা দলে এসেছে একটি পরিবর্তন। ওয়েন পারনেলের বদলে একাদশে ঢুকেছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!